নতুন অধ্যক্ষকে অধ্যাপক মন্ডলীর শুভেচ্ছা

নতুন অধ্যক্ষকে অধ্যাপক মন্ডলীর শুভেচ্ছা

১৩ অক্টোবর ২০২৬

নতুন অধ্যক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা

রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দর্শন বিভাগের সম্মানিত অধ্যাপক শামিমা নাসরিন ম্যামকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

১৯৯৭ সাল থেকে এ প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসা অধ্যাপক শামিমা নাসরিন ম্যাম দীর্ঘ কর্মজীবনে জ্ঞান, প্রজ্ঞা, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের আস্থা ও সম্মান অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী এই অভিজ্ঞ শিক্ষক শিক্ষক প্রতিনিধি (TR), স্টাফ কাউন্সিলের সেক্রেটারি, পরীক্ষা নিয়ন্ত্রক ও পরীক্ষা কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আমরা প্রত্যাশা করি, তাঁর অভিজ্ঞতা, দূরদর্শিতা ও দক্ষ নেতৃত্বে রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজের শিক্ষার মান, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে। শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতায় কলেজটি অগ্রগতি ও সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে—এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা।

অধ্যাপক শামিমা নাসরিন ম্যামের নতুন দায়িত্বের পথচলা সফল, সুন্দর ও কল্যাণময় হোক। মহান আল্লাহ তাঁকে সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও কর্মশক্তি দান করুন এবং এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সহায় হোন।

রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক শামিমা নাসরিন ম্যামকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *