OUR LEADERSHIP

Shamima Nasrin

Individual Head of Institute Profile

← Back to Heads of Institute
Shamima Nasrin
Serial / Position1
Teacher/Head NameShamima Nasrin
DesignationPrincipal
SubjectPhilosophy
Joining Date2026-10-13
Retirement Date
Phone01309108034
Emailshamima.nasrin1023@gmail.com

Biography

১৩ অক্টোবর ২০২৬, অধ্যাপক শামিমা নাসরিন ম্যাম নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দর্শন বিভাগের সম্মানিত অধ্যাপক শামিমা নাসরিন ম্যামকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

১৯৯৭ সাল থেকে এ প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসা অধ্যাপক শামিমা নাসরিন ম্যাম দীর্ঘ কর্মজীবনে জ্ঞান, প্রজ্ঞা, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের আস্থা ও সম্মান অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী এই অভিজ্ঞ শিক্ষক শিক্ষক প্রতিনিধি (TR), স্টাফ কাউন্সিলের সেক্রেটারি, পরীক্ষা নিয়ন্ত্রক ও পরীক্ষা কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আমরা প্রত্যাশা করি, তাঁর অভিজ্ঞতা, দূরদর্শিতা ও দক্ষ নেতৃত্বে রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজের শিক্ষার মান, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে। শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতায় কলেজটি অগ্রগতি ও সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে—এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা।

অধ্যাপক শামিমা নাসরিন ম্যামের নতুন দায়িত্বের পথচলা সফল, সুন্দর ও কল্যাণময় হোক। মহান আল্লাহ তাঁকে সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও কর্মশক্তি দান করুন এবং এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সহায় হোন।

রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক শামিমা নাসরিন ম্যামকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা