
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজ বাংলাদেশের ঐতিহ্যবাহী অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৮১ সালের ০১ জুলাই, মহীয়সী নারী বেগম ফজিলা একরামুন্নেছার নামে কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটিতে প্রায় অর্ধ-সহস্রের অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। এ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ যোগ্য, দক্ষ, অভিজ্ঞ, বন্ধুসুলভ, মেধাবী, কর্মঠ ও আন্তরিক।
কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে চালমান আছে : বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা।
স্নাতক (পাস) কোর্সে চালু আছে : বি.এ, বি.এস.এস ও বি.বি.এস।
শিক্ষার্থীদের সার্বিক বিকাশকে অগ্রাধিকার দিয়ে আমার প্রতিষ্ঠা, পরিকল্পনা ও তত্ত্বাবধানে কলেজে বিভিন্ন ক্লাব ও সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। যা তাদের একজন দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করছে।
1. REDC English Language Club: এই ক্লাবের নিয়মিত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, উপস্থাপনা কৌশল, যোগাযোগ দক্ষতা এবং আত্মবিশ্বাস গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। বিভিন্ন কর্মশালা, বিতর্ক ও ভাষাচর্চা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক যোগাযোগের উপযোগী করে গড়ে তোলা হয়।
2. REDC Cultural Club: এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৃত্য, সংগীত, আবৃত্তি, বিতর্ক ও সাহিত্যচর্চার বিভিন্ন কর্মসূচি পরিচালিত হয়। জাতীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক মূল্যবোধ সমৃদ্ধ করার উদ্যোগ গ্রহণ করা হয়।
3. REDC Mental Health Awareness Club: নিয়মিত সেমিনার, প্রশিক্ষণ ও কাউন্সেলিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তির যথার্থ ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। লেখাপড়ায় অমনোযোগী ও ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনতে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
4. REDC Science Club: বিজ্ঞানমনস্ক, অনুসন্ধিৎসু ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এই ক্লাব কাজ করে। বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট, বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা, গবেষণামূলক উপস্থাপনা এবং বিভিন্ন বৈজ্ঞানিক কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহী করে তোলা হয় এবং তাদের সৃজনশীল চিন্তার বিকাশে সহায়তা প্রদান করা হয়।
5. REDC ICT Cell: তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে আইসিটি সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওয়েবসাইট পরিচালনা, ডিজিটাল কনটেন্ট তৈরি, মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের অনলাইন সেবার অন্তর্ভুক্তকরণ, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা উন্নয়নের মাধ্যমে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তাদের প্রস্তুত করা হয়।
বর্তমানে প্রতিষ্ঠানটি নতুন ধ্যান-ধারণা, আধুনিক চিন্তা-চেতনা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সমন্বয়ে নব আঙ্গিকে এগিয়ে চলেছে। কলেজে রয়েছে অভিজ্ঞ পরিচালনা পর্ষদ, দক্ষ শিক্ষক পরিষদ এবং শিক্ষার্থীবান্ধব শিক্ষার পরিবেশ। আগামী ২০৩১ সালে কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজধানীর অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলেজটি তার সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।
কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাঁর দক্ষ নেতৃত্বে কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার মানোন্নয়ন, পরীক্ষাব্যবস্থার উন্নয়ন, বৃত্তি প্রদান, অভিভাবক দিবস পালন, অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি এবং ক্লাবভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে কলেজের সামগ্রিক শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করা হয়েছে।
পরিবর্তনশীল বিশ্বে নতুন প্রজন্মকে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
অভিভাবক ও শুভানুধ্যায়ীবৃন্দ সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।
অধ্যক্ষ
মোঃ এস. এম. সোহরাওয়ার্দী
রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজ