আগামী ৭ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ৮টায় কলেজের ১ম ভবনের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে সময়োপযোগী এ উদ্যোগ গ্রহণের জন্য কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামীমা নাসরিন ম্যামকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তাঁর এ উদ্যোগ কলেজে সহশিক্ষামূলক কার্যক্রম ও ইতিহাসভিত্তিক জ্ঞানচর্চার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা করি।
প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাস, ঐতিহ্য, ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও জাতীয় জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানার এবং নিজেদের চিন্তা, উপলব্ধি ও বিশ্লেষণী দক্ষতা বিকাশের সুযোগ পাবে।
উক্ত অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।
আয়োজনে:
রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজ
রামপুরা, ঢাকা।